আমরা কলাপাড়াবাসী উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার ২৫ জুন, কলাপাড়া জৌনপুর খানকা মাদরাসায় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সি: সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।
এ সময়ে উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাফসান রিমন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মেহেদী, হুমায়ুন কবির প্রমুখ
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জৌনপুর খানকা মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো: নুরুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার।