বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

"বাঁশখালী উপজেলা আওয়ামীলীগে ঐক্যের বারতা"

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং অংগসংগঠনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর অনুসারী নেতাকর্মীরা একসাথে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্টানে যোগদান করায় আওয়ামী পরিবারে ঐক্যের বারতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন প্রশাসনিক কাজে একসাথে থাকলেও রাজনৈতিক মঞ্চে তাদেরকে একসাথে দেখা না যাওয়ায় উভয়ের মধ্যে দুরত্বের গুঞ্জন ছিল। একই মঞ্চে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বর্তমান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
রবিবার (২৪ জুন) উপজেলা আওয়ামীলীগের  দলীয় কার্যালয়ে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,  উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী, পৌরমেয়র এস.এম তোফাইল বিন হোসাইন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান  মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনম শাহদত আলম, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন, যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মিজান সিকদার প্রমুখ। অনুষ্টানের প্রধান বক্তা নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।