রাউজানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান

‍‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) সকালে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খোরশেদ জামান হলে রাউজান উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি দমন কমিশন এর চট্টগ্রাম জেলা কার্যালয় ২ এর সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউ.এন.ও এর প্রতিনিধি রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

সভাপতিত্ব করেন রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বজল চন্দ্র চন্দ।

স্বাগত বক্তব্য রাখেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল মোমিন, বিশু দে, নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শেখ বিবি কাউছার।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মিন্টু দাশ, হাবিবুল হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহেদুল আলম, মাওলানা তৈহিদুল আলমসহ আরও অনেকে।

বিতর্ক প্রতিযোগিতায় রাউজান রামগতি ধর, রামধন ধর ও আবদুল বারী চৌধুরী মডেল সরকারি হাই স্কুল ও গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান এবং দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রধান করা হয়।