ওমরাহ করতে সৌদি গেলেন সাকিব

ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এর ফলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলতে পারেননি শেখ জামালের এ অলরাউন্ডার। দেশের একটি দৈনিককে একটি সূত্র জানিয়েছে, আগামী ৮ এপ্রিল ওমরাহ পালন শেষে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে টেস্টে ফেরার আগে ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন সাকিব। টেস্ট শেষে আবারও ডিপিএলে যোগ দেওয়ার কথা ছিল তার। ঈদের ছুটির পর আবার ডিপিএলে দেখা যেতে পারে সাকিবকে। ঈদের ছুটির পর ১৫ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএল।