কক্সবাজার ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ল যুবক

কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের একটি ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাত এক যুবকের।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরের চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকায় কক্সবাজার রুটে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।