আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছে।
২৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল টুর্নামেন্টে এ ঘটনা ঘটে।
এতো শহীদুল ইসলাম (২৬) সহ আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় মঞ্চের চেয়ার, টেবিল ও মাইক ভাংচুরের ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে তেলিপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের কানু মাঝির বাড়ি একাদশ বনাম পারকি ইয়াং স্টার ফুটবল একাদশ এর খেলা চলা কালীন ১ টির গোলকে কেন্দ্র করে এই মারামারির সৃষ্টি হয়। এতে খেলা পন্ড হয়ে যায়।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ জানায়, পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল খেলায় একটি গোল কে কেন্দ্র করে মারামারি সৃষ্টি হয়। এ ব্যাপারে আগামীকাল সামাজিক বৈঠকে মিমাংসার চেষ্টা করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সোহেল আহমদ জানায়, ফুটবল খেলা কে কেন্দ্র করে মারামারির ঘটনার কোন অভিযোগ পাইনি।