বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারীগণের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা- ৮ আসনের নেীকা প্রতীক প্রার্থী কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভী, সঞ্চালনা করেন ডাক্তার আরিফুল ইসলাম জোয়ারদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: শারফুদ্দিন আহমেদ, উপ- উপাচার্য অধ্যাপক ডা: এ কে এম মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডাক্তার আলি আজগর মোড়ল, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার দিলীপ রায় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের শাহবাগ থানার সভাপতি সঞ্জীব কুমার রায়, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিন্টু, সহ-সভাপতি এম মনসুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।