টেকনাফের আবাসিক হোটেলে অসামাজিক কাজ করে ধরা ৩ রোহিঙ্গা নারী

কক্সবাজারের টেকনাফের হ্নীলার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় তিন রোহিঙ্গা নারীসহ এক পুরুষকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- হোয়াইক্যং উনচিপ্রাংয়ের মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), দৈংগাকাটার মো. সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫), হ্নীলা পূর্ব সিকদারপাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ (৫৫), পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০), জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২৬/এ-এর মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০) ও আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।

রোববার রাতে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার বিকালে টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলার আবাসিক হোটেল ডায়মন্ডে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ওই আসামিদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।