বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আদেশটি জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশে। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে আদেশে নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করতে বলা হয়েছে।