ওমানে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের খাইরুলের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল নামের (৪৪) এক বাংলাদেশি নিহত হয়েছে। তিনি উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।

রবিবার ( ৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওমানে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় মারা যান তিনি।

খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানে গাড়ি চাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যান। এখন তার মরদেহ একটি হাসপাতালে রাখা হয়েছে। তিনি ৭ বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন।

উনার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে এক সপ্তাহের মধ্যে মরদেহ দেশে আনা হবে।

৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল নামে আমার ইউনিয়নের বাসিন্দা এক প্রবাসী মারা যাওয়ার খবর শুনেছি। খুব খারাফ লাগছে। পরিবার-পরিজন ছেড়ে জীবিকার সন্ধানে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন। তার মরদেহ দেশে আনার জন্য আমার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে। শুনেছি খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে ।