ফুলছড়িতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়

গাইবান্ধার ফুলছড়িতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে তৃণমূলের সুবিধাভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেল কক্ষে এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) কর্মসূচির আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে তৃণমূলের সুবিধাভোগীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাঠ পর্যায়ের কৃষি, প্রাণি সম্পদ, স্বাস্থ্য, বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতার বর্তমান অবস্থা ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, ওয়ান স্টপ ক্রাইসিস সেল গাইবান্ধার প্রোগ্রাম কর্মকর্তা রুহুল আমিন, ফুলছড়ি থানার এসআই সামিদুল্লা সরকার, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা রনজিৎ কুমার কর্মকার, তৃণমূলের সুবিধাভোগী বেলাল হোসেন পলাশ, লাভলী বেগম, আসান মন্ডল, ও আসমা খাতুন।
সভায়, কৃষি, প্রাণীসম্পদ, স্বাস্থ্য, যুব উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ এবং আইনি সেবা সহ বিভিন্ন বিষয়ে সেবাপ্রাপ্তি সহজীকরণ সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া যৌন হয়রানি ও নারী নির্যাতনের যে কোন অপরাধ সংঘটিত হলে দ্রুততম সময়ে ভিকটিমকে চিকিৎসা ও আইনি সহায়তা প্রদানে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানানো হয়।