ফুলছড়ির চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সেমিনার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাবলু, প্রধান শিক্ষক সাইফুর রহমান মিলন, শিরিন আখতার প্রমূখ।