চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আগামী ১লা অক্টোবর রবিবার।
গত ৩ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১০ম সভার ২নং সিদ্ধান্তক্রমে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ১লা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ (রবিবার) নির্ধারণ করা হয়েছে।