চিকিৎসা ও মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে ‘গ্রামীণ কল্যাণ’

গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে গ্রামীণ কল্যাণ জোবরা অঞ্চল চট্টগ্রাম জেলার চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াতে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে।

গত ১৭ আগস্ট থেকে জোবরা অঞ্চল ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে।

ইতোমধ্যে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে সাতকানিয়া, চন্দনাইশ এবং হাটহাজারী উপজেলায় মেডিকেল টিমের মাধ্যমে ১৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ৩৫০ চিকিৎসকের সমন্বয়ে টিম গঠন করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ৮০০ জনকে রান্না করা পুষ্টিকর খিচুড়ি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ কল্যাণ ২০১৫ সাল থেকে চট্টগ্রাম জেলায় জোবরা অঞ্চলের ১০টি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বল্প মূল্যে প্রাথমিক চিকিৎসা এবং চোখের ছানি অপারেশনের মাধ্যমে এলাকায় দরিদ্র মানুষকে ছানি জনিত অন্ধত্বের হাত থেকে রক্ষার মহতী উদ্যোগ গ্রহণ করেছে।