চট্টগ্রামে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৫ জুয়াড়ি

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ধুমপাড়া এলাকায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় নুর নবী বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— সৈয়দ কবির (৩৮), এসএম মাসুদ (৪০), মো. সালাহ উদ্দিন (৩৮), মো. বাদশা (৪০) ও মো. ইউসুফ (৪২)।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ধুমপাড়া এলাকায় অভিযানে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাসের বান্ডেল ও নগদ ৪ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।