বান্ধবীসহ দোন্নারুমাকে বেঁধে রেখে বাসা লুট

অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মুখোমুখি হয়েছেন সর্বশেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ও তার বান্ধবী।  তাদের প্যারিসের বাসায় দুজনকে বেঁধে রেখে লুট হওয়ার ঘটনা ঘটেছে।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ‘কয়েকজন দুষ্কৃতকারী’ বৃহস্পতিবার (২০ জুলাই) ভোররাতে দোন্নারুমার বাড়িতে হামলা করে।  ওই সময় পিএসজি গোলরক্ষক ও তার প্রেমিকাকে বেঁধে রেখে তারা প্রায় পাঁচ লাখ পাউন্ড নিয়ে গেছে।

পরবর্তীতে বান্ধবীকে নিয়ে দোন্নারুমা কোনোরকম পালিয়ে কাছাকাছি একটি হোটেলে ওঠে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।  পরে ওই হোটেলের কর্মীদের সহায়তায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।  এ নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্সের স্পেশাল বিআরবি পুলিশ।

ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ২০২১ সালে পার্ক দ্য প্রিন্সেসের ক্লাবটিতে যোগ দেন দোন্নারুমা।  এর আগের বছরেই দেশের হয়ে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল।  যেখানে অনন্য ভূমিকা ছিল এই গোলরক্ষকের।