বিয়ের পরিকল্পনা অনন্যার

গত কয়েক মাসে বলিউডের বহু তারকার দুইয়ে দুইয়ে চার হাত এক হয়েছে।  এই মৌসুমে আরও অনেকের সাজনা তলায় যাচ্ছে বলে শোনা যাচ্ছে।  অনন্যা পান্ডেও কি সে দিকে যাচ্ছেন?

আদিত্য রায় কাপুরের প্রেমে প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছেন এমন গুঞ্জনের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার মনের কথাই জানালেন অনন্যা।

গত বছর অভিনেত্রী কৃতি শ্যাননের দীপাবলি উদযাপনের অনুষ্ঠানে যখন আদিত্যর সঙ্গে দেখা গিয়েছিল অনন্যাকে, তখন থেকেই গুঞ্জন ছিল তাদের সম্পর্ক নিয়ে। তারপর আদিত্যের ঘনিষ্ঠ বন্ধু রণবীর কাপুরও সম্পর্কে সিলমোহর দিয়ে ফেলেন।

তিনি হাসতে হাসতে বলেছিলেন, ‘একটি মেয়ের প্রেমে পড়েছে আদিত্য, যার নামের আদ্যক্ষর ‘অ’ দিয়ে। ’ এতে দুইয়ে দুইয়ে চার মেলাতে অসুবিধা হয়নি কারো।  তবে অনন্যার সঙ্গে এর আগে আরও দুই তারকার নাম জড়িয়েছে।  তাদের একজন শাহরুখপুত্র আরিয়ান খান, অন্যজন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর।

শেষ পর্যন্ত অবশ্য আদিত্যের সঙ্গেই থাকতে দেখা যায় চাঙ্কি পান্ডের কন্যাকে।  নিজ মুখে তারা কেউই জানাননি সম্পর্কের কথা।  তবে সম্প্রতি বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

‘লাইগার’-এর নায়িকা জানান, বিয়ের বয়সই হয়নি তার।  অনন্যা বলেন, ‘এখনো তো অনেক ছোট আমি।  অত বয়সই হয়নি যে বিয়ে করব।  এই মুহূর্তে তাই বিয়ের কোনো পরিকল্পনাও নেই। ’