মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার সভাপতি পদে আবদুল মালেক খান, নির্বাহী সভাপতি পদে এডভোকেট সাইফুন নাহার খুশী ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়াকে নির্বাচিত করে ৬৬ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন।
রবিবার (২৫ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি নূরে আলম সিদ্দিকী।
রোববার বিকেলে সংগঠনের এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় উক্ত কমিটি অনুমোদন করা হয়।