ডেইলি আর্কাইভ

August 17, 2026

‘১২ বছরেও জলাবদ্ধতা কমে না, এত টাকা খরচ করে লাভ কী?’—নগরবাসীর ক্ষোভ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে নগরীর আগ্রাবাদ, পাঠানটুলী, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ ও রাহাত্তারপুলসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এতে চরম দুর্ভোগে…

৩৬ বছর বয়সে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

এনবিসির ‘হিরোস’ সিরিজে অভিনয় করে ব্যাপক খ্যাতি পাওয়া হেইডেন প্যানেটিয়েরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর। রোববার হেইডেন প্যানেটিয়েরের প্রতিনিধি এবিসি নিউজ-কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর…

বাংলাদেশের বিপক্ষে হতাশার হারের পর এবার শাস্তির শঙ্কায় অজিরা

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের হতাশাজনক হারের ধাক্কা সামলানোর আগেই নতুন শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত ওভার শেষ করতে না পারায় অজিদের ম্যাচ ফির বড় অঙ্কের জরিমানা হতে পারে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্টও হারানোর আশঙ্কা রয়েছে। রোববার…

শুল্কমুক্ত আমদানির সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে মহাজালিয়াতি

রপ্তানি খাতকে সহায়তা দিতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য চালু করা হয়েছিল ফ্রি অব কস্ট বা এফওসি সুবিধা। তবে চট্টগ্রামে এই সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, এফওসি সুবিধায় কাঁচামাল আমদানি করা প্রায় ৪০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১৪টির বিরুদ্ধে জাল নথি ব্যবহার এবং শুল্কমুক্ত…

সরকারের ১৮০ দিনে আমরা হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।’ সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কিএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন…

নকল ওয়েবসাইট-QR কোডে পুলিশ ক্লিয়ারেন্স জাল, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল এবং নকল ওয়েবসাইট ও QR কোড তৈরি করে ভুয়া সনদকে আসল হিসেবে উপস্থাপনের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬),…

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু

লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট হয়ে পড়া একটি রাবারের নৌকা থেকে ২৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মিশরের মারসা মাতরুহ এলাকার উপকূল থেকে উদ্ধারের পর তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৯ বাংলাদেশি ও একজন সুদানি নাগরিকসহ মোট ১০…

গ্যাস সংকটে ২৬ দিন বন্ধ বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি (গ্যাস) সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। টানা ২৬ দিন ধরে বিদ্যুৎকেন্দ্রটি অচল থাকার পাশাপাশি অঞ্চলের অন্য দুটি বেসরকারি কেন্দ্রেরও উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসায় গোটা…

চট্টগ্রামে ভারী বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা

চট্টগ্রামে লঘুচাপের প্রভাবে রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সোমবার (১৭ আগস্ট) সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী মানুষ ও পথচারীদের দুর্ভোগ আরও বেড়েছে। নগরের মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে…

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল…