ডেইলি আর্কাইভ

July 16, 2026

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপিত

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে ১৬ জুলাই দুপুরে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং তবারক বিতরণ করা হয়েছে। মহাদেবপুর উপজেলা প্রশাসন এ সবের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার…

প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা

চট্টগ্রাম: ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণিল আয়োজন এবং লাখো ভক্তের অংশগ্রহণে চট্টগ্রামে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই রথযাত্রার সূচনা হয়।…

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে দেখতে গেলেন চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পশ্চিম গোমদন্ডী এলাকায় একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত অন্তত ১০ জন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার একটি লবণ কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার…

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ কর্মসূচির আওতায় বন্দরের সকল খালি জায়গায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। বৃহস্পতিবার…

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহুদিন ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্যকে নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা। সব…

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বন্যার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

আর্তমানবতার সেবায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর যৌথ উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম…

শহীদ ওয়াসিম আকরামকে শ্রদ্ধা জানালেন ইশরাক-নাছির

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের…

এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চলমান ছাত্র আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারকে বিব্রত করতে চায় কিছু মহল। তারা মূলত ঘোলা…

মাত্র ৭ মিনিটে চূর্ণবিচূর্ণ ইংল্যান্ড, টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও হার মানেনি আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত সমতাসূচক গোলের তিন মিনিট পরই লাউতারো মার্তিনেজের হেডে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ সাত মিনিটে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল…

চট্টগ্রামে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভের জেরে চট্টগ্রামে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘দফা…