পূবাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান এলাকায় শনিবার ভোররাতে পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবু বকর সিদ্দিক।
ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ…