অবক্ষয়ের অতলে মফস্বল সাংবাদিকতা: নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি,আইডি কার্ড বিক্রির মহোৎসব
সাংবাদিকতাকে বলা হয় সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটি একটি মহান এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মফস্বল বা তৃণমূল পর্যায়ের সাংবাদিকতায় যে চিত্রটি ফুটে উঠছে, তা অত্যন্ত আশঙ্কাজনক এবং লজ্জাজনক। একবিংশ শতাব্দীতে এসে এই মহান পেশাটি কিছু অসাধু গণমাধ্যম মালিক এবং…