বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সম্প্রতি প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল ও বার্তা পাঠিয়ে সাধারণ মানুষ, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী…