সৌদি-আমিরাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন সময় তিনি এ কথা বললেন, যখন মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি সামুদ্রিক অবরোধ দেশটির বাণিজ্যের ওপর আরও চাপ সৃষ্টি করছে।
পেজেশকিয়ান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের রপ্তানি ও আমদানি ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা সংঘাতের অর্থনৈতিক মূল্য এবং তেহরানের ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপকে তুলে ধরছে।
চাপ থাকা সত্ত্বেও, একটি অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের সময় ইরান প্রায় ৯ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে বলে জানান পেজেশকিয়ান।
ইরান ও ওমানের মধ্যবর্তী এই কৌশলগত জলপথটি যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ পরিবহন করত এবং সংঘাত চলাকালে এখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার জন্য পেজেশকিয়ানের আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন উপসাগরীয় দেশগুলো যুদ্ধের প্রভাব থেকে বাণিজ্য ও জ্বালানি প্রবাহকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে, যার ফলে তেহরান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ থেকে বঞ্চিত হয়েছে।