শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মোঃ আবুল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক পদে মোঃ নূরুল আমীন রবীন বিজয় হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬, মোট ভোটার সংখ্যা ৯৯, নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে মোঃ আবুল হোসেন সরদার (ছাতা) মার্কা নিয়ে ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবর রহমান মাদবর (জীপ) মার্কায় ৩১ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হন- মোঃ হাবিবুর রহমান (আনারস) মার্কায় ৮২ ভোট , মোঃ শহীদুল ইসলাম পাইলট (কবুতর) মার্কায় ৫৮ ভোট এবং মোঃ খলিলুর রহমান (মোরগ) মার্কায় ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে মোঃ নূরুল আমীন রবীন (টেলিভিশন) মার্কায় ৫৮ ভোট পেয়ে জয়ী হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল (মই) মার্কায় ৫২ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান হৃদয় (হাঁস) মার্কায় ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইশ্রাফিল বেপারী (ফুটবল) মাকায় ৫৯ ভোট , কোষাধ্যক্ষ পদে মোঃ ছগীর হোসেন (তালা) মার্কায় ৫৩ ভোট এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ জামাল মল্লিক (মোবাইল) মার্কায় ৫২ পেয়ে জয়ী হন। এছাড়া সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রনি বেপারী (বই) মার্কায় ৫৮ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আল আমিন (কলস) মার্কায় ৫৮ পেয়ে নির্বাচিত হন।
সমাজকল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম (হরিণ) মার্কায় ৫৩ ভোট, আইন সম্পাদক পদে সোহেল রানা (লাটিম) মার্কায় ৪৪ ভোট এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান (আলমগীর) (টেবিল ফ্যান) মার্কায় ৩৭ ভোট পেয়ে জয়ী হন।
কার্যকরী সদস্য পদে- ইসাক মাদবর (রিকশা) মার্কায় ৭১ ভোট, আব্দুল বারেক ভূঁইয়া (কাপ-পিরিচ) মার্কায় ৫৩ ভোট, সৈয়দ মেহেদী হাসান (জগ) মার্কায় ৫১, মোঃ মিরাজ শিকদার (রেডিও) মার্কায় ৫০ ভোট এবং মোঃ সাইফুল ইসলাম ঢালী (চশমা) মার্কায় ৫০ ভোট বিজয় লাভ করেন। নির্বাচন ঘিরে সাংবাদিক সমাজে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং আধুনিক প্রেসক্লাব গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।