চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে এক লরি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জামাল (৫৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা গ্রামের বাসিন্দা এবং মৃত মুনাফ বেপারীর ছেলে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
লরির সহকারী বেলাল হোসেন জানান, রাত প্রায় ৩টার দিকে শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত লরিতে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে বাইরে থেকে চালক জামালকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চালকের নির্দেশে তিনি কোথাও না থেমে লরি চালিয়ে মিরসর