পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই বাছাই করছে বাংলাদেশ। এই জোটে যুক্ত হতে বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এখনো কোন আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠককের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফেরত এসেছে। আইপিইউ মহাসচিবের সফর গণতন্ত্রকে শক্তিশালী করবে।’
তিনি জানান, বর্তমানের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচক ভাবে দেখছে আইপিইউ।
বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের মন্তব্য আগের চুক্তিকে নিয়ে হতে পারে বলে জানান তিনি।