বাঁশখালীতে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সরকার জনগণের সকল প্রকার ক্ষতি পুষিয়ে দিতে বদ্ধ পরিকর
যেসব এলাকায় উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হবে না, সেখানে সশস্ত্র বাহিনী, কোষ্টগার্ড এর মাধ্যমে ত্রাণ পৌঁছানো হবে- বাঁশখালীর বাহারছড়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব বলেন|
তিনি বলেন- ঘরবাড়ি, মৎস্যখামার, কৃষিক্ষেতসহ বন্যায় জনগণের যেসব ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে সরকার বদ্ধ পরিকর| এ সময় প্রতিমন্ত্রী বন্যাদুর্গত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন| এসময় উপস্থিত ছিলেন জেলা বাঁশখালীর সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো. রহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর সানি আঁকন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস প্রমুখ|