আসন্ন ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বিশিষ্ট সমাজসেবক, সৎ, শিক্ষিত, মেধাবী ও ধার্মিক ব্যক্তিত্ব মোঃ নিয়ামুল হক সুমন তালুকদার।
ইতিমধ্যেই এলাকায় তাঁর সমর্থনে সাধারণ জনগণের পক্ষ থেকে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। ফেস্টুনে তাঁর ছবি সম্বলিত প্রচারণায় এলাকার সর্বস্তরের সম্মানিত জনসাধারণের পক্ষ থেকে তাঁর জন্য মূল্যবান দোয়া ও সমর্থন কামনা করা হচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, সুমন তালুকদার ১নং ওয়ার্ডের তরুণ ও প্রবীণ উভয় প্রজন্মের কাছেই অত্যন্ত জনপ্রিয়। তিনি মরহুম এরশাদ আলী তালুকদার ছেলে তার পিতা ছিলেন (বিশিষ্ট শিল্পপতি ও হাতে তৈরি কাগজ শিল্প মালিক, দক্ষিণ কান্দাপাড়া)-তিনি যোগ্য উত্তরসূরি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
স্থানীয় ভোটাররা জানান,১নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একজন সৎ ও শিক্ষিত যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নেই। আর এই সব গুণাবলীর কারণে আমরা সুমন তালুকদারকে আসন্ন নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চাই।”
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, সুমন তালুকদার নির্বাচিত হলে ১নং ওয়ার্ডটি একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে। তাঁর মতো একজন সজ্জন ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে পেতে ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ এখন ঐক্যবদ্ধ।
আসন্ন নির্বাচন বিষয়ে সুমন তালুকদার বলেন আমি মেম্বার হতে চাইলেত হবে না, আল্লাহ তায়ালা যদি চাই যে আমি ১ নং ওয়ার্ড এর জনগণের প্রতিনিধি হবার জন্য জজ্ঞ তাহলে এলাকার জনসাধারণ এর মাধ্যমে ভোটে আমাকে বিজয় করবে ইনশাআল্লাহ