চট্টগ্রামে বিদায়ী ম্যাচে ডেভিড বুনকে বিসিবির সম্মাননা
খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে পাশাপাশি দাঁড়িয়ে গেলেন সবাই। তাদের সঙ্গী হলেন ম্যাচ অফিসিয়ালরাও। সেখানে দেখা গেল বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিনকেও। একটু পরই জানা গেল এই আয়োজন ডেভিড বুনের জন্য।
খেলেয়াড়ি জীবনে তার পরিচিতি ছিল ‘তাসমানিয়ান টাইগার’ নামে।…