রুবলের বিপরীতে ডলারের মান বেড়েছে, কমেছে ইউরোর মান

রাশিয়ান রুবলের বিপরীতে ডলারের মান বেড়েছে, কমেছে ইউরোর মান। গত বছর ইইক্রেনে আক্রমণের পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার রুবলের পতন অব্যাহত থাকে। অন্যদিকে ডলারে দাম বাড়তে থাকে।

মঙ্গলবার (৬ জুন) মস্কো এক্সচেঞ্জে ট্রেডিং শুরুর সময় ডলারের দাম ৩২.৭৫ কোপেক (পয়সা) বেড়ে ৮১.২৮ রুবল হয়েছে।

ইউরোর মান ২৮.২৫ কোপেক কমে দাঁড়িয়েছে ৮৬.৫১ রুবল।

রুবলের বিপরীতে চীনা ইউয়ানের মান ০.১ কোপেক বেড়ে ১১.৩৭ রুবল হয়েছে।

 

 

সূত্র: বাসস