পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ শামসুর রহমানসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকা থেকে সুজন জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার দখল থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার সুজন জমাদ্দার হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রতন জমাদ্দার এর ছেলে । পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুর রহমান এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জব্দকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে