বোয়ালখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে। যুবকের নাম অমিত সেনগুপ্ত (২২)। সে পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। অমিত একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।