চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সংগঠন রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ,শপথ অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা শনিবার (৬ জুলাই) রাতে ক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজী সোলেমান চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদুল আজিম চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রণব প্রমোত বড়ুয়া,আকতার হোসেন খাঁন,নজরুল ইসলাম,মোজাহেরুল ইসলাম তালুকদার,সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সহ- সভাপতি জরিফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন তারেক চৌধুরী, কোষাধ্যক্ষ তমিজ উদ্দিন কুসুম, আন্ত:ক্রীড়া সম্পাদক খাইরুল আরাফাত মিনা, ক্রীড়া সম্পাদক (বহি:) মোহসিন, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক রিফাত চৌধুরী, পাঠাগার সম্পাদক শওকত হোসেন চৌধুরী,সদস্য রোশন আলী খাঁন ও মো.এসকান্দর।
প্রসঙ্গত,অনুষ্ঠানের শুরুতে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মাঝে দায়িত্ব হস্তান্তর করেন পরে প্রধান নির্বাচন কমিশনার নতুন কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করেন।