বাঁশখালীতে পাহাড়ধসে প্রানহানি সহ  ক্ষয়ক্ষতি কমাতে  কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন

 “Child centred anticipatory action for better preparedness of communities and local institutions in Northern and coastal areas of Bangladesh” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাহাড় ধসে প্রাণহানি কমাতে কাজ করবে বেসরকারী সংস্থা  জিএফএফও, সেভ দ্য চিলড্রেন এবং ইপসা। বাঁশখালী উপজেলার পাহাড় অধ্যুষিত সাধনপুর, পুকুরিয়া, কালীপুর, পুকুরিয়া ইউনিয়কে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এই প্রকল্পের আওতায় উপজেলা/ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি  ভলান্টিয়ার, চাইল্ড এন্ড ইয়ূথ গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ কে Early warning system সহ নানাবিধ প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি পর্যায়ে ভয়েস ম্যাসেজ প্রদান, সচেতনতামূলক সভা/ ক্যাম্পেইন, শর্তবিহীন ও শর্তযুক্ত নগদ অর্থ প্রদান, রেইন গেজ, সয়েল ময়েশ্চার সহ বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে।  বৃহস্প‌তিবার (২৭ জুন) বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয় এবং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে ধারণা প্রদান এবং কার্যকর পন্থা অবলম্বনে স্টেকহোল্ডার/অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার সানজিদা আক্তার এবং বিষয়ের আলোকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য সিলড্রেন এর প্রজেক্ট ম্যানেজার আবু তৈয়ব। ইপসা কর্মকর্তা কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, উপ‌জেলা সি‌নিয়র মৎস‌্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপ‌জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যাল‌য়ের সহকারী প্রকৌশলী লিপটন ওম। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ।