ফরিদপুরে আওয়ামী লীগের  ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
এর অংশ হিসেবে  সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে ‌ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান , স্বেচ্ছায় রক্তদান, আলোক চিত্র  প্রদর্শনী , বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল তিনটায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা , আলোচনা সভা ‌ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
বিকেলে আলোচনা সভায় ‌জেলা আওয়ামী লীগের সভাপতি ‌ শামীম হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,‌ সহ-সভাপতি  শ্যামল কুমার ব্যানার্জি, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার  সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কৃষক  লীগের সভাপতি  শেখ শহিদুল ইসলাম, যুব মহিলা লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী ,  স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, যুবলীগ ফরিদপুর জেলা শাখার ‌‌ আহ্বায়ক ‌ জিয়াউল হাসান মিঠু।
 সময় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ‌ সাবেক সংসদ সদস্য  সাইফুজ্জামান চৌধুরী জুয়েল , সহ-সভাপতি ‌ মাইন উদ্দিন আহমেদ মানু , সহ-সভাপতি
মাসুদুল হক মাসুদ  সহ-সভাপতি শহিদুল ইসলাম হেলাল, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার সহ কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও  সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা   এ সময়
জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন‌। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ‌ প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।
সভায় বক্তারা বলেন  মাননীয় প্রধানমন্ত্রী ‌ জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ‌ বাংলাদেশ এগিয়ে চলছে। দেশে উন্নতি হচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হবে।
বক্তারা ‌ জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।