চুয়াডাঙ্গায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে । গতকাল শুক্রবার বিকালে শহরের টিএনটির অফিসের সামনে অস্থায়ী অফিসের শুভ উদ্বোধন করা হয়। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরাপ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন হেলা, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্মাণ শ্রমিকরায় একটি দেশের চালিকা শক্তি, তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যের উস্কানিমূলক কথায় নিজের ও দেশের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।