নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে রিফাত হোসেন (১১) নামে মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ দুপুরে দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আবু কালাম ও মনোয়ার খাতুন দম্পতির সন্তান । গাজীপুর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত সে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত সহ তার পরিবারের সাথে গাজীপুরে থাকতো । গত ২০ দিন আগে বাবা- মায়ের সাথে বাড়িতে আসে। ঈদের আনন্দে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে বাড়ি থেকে বের হয় রিফাত। পরে তারা বাড়ির সামনে পালপাড়া- হরিপুর গ্রামীণ পাকা সড়কে যায়। তখন ডুবে যাওয়া সড়কে পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে যায় রিফাত। সাতার না জানায় রিফাত পানি থেকে উঠে আসতে পারেনি। পরে তার সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।