ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় বুবলী

গতকাল চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল।  ছেলের জন্মদিনে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) জন্মদিন উপলক্ষে শাকিবের গুলশানের বাসায় দেখা গেল বুবলীকে।  সামাজিক মাধ্যমে বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যায় এই দৃশ্য।

শুধু তাই না, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন শেহজাদ।  পাশে ছিলেন বুবলী।  তবে বাবা শাকিব খানকে সেই ফ্রেমে দেখা যায়নি।

আরেকটি ছবিতে দেখা যায় শাকিবের গুলশানের বাসায় একটি বিশাল আকৃতির চেয়ারে বসে আছেন শেহজাদ খান বীর, টেবিলে রাখা কেক।

দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেত্রী।  ছেলেকে উদ্দেশ্য করে ভিডিওজুড়ে মা ও সন্তানের ভালোবাসা এবং অনুভূতির কথা তুলে ধরেছেন বুবলী।  এ সময় সন্তান বীরের জন্মের সময়কার এবং পরবর্তী সময়ের ছবি-ভিডিও দিয়েছেন নায়িকা।

মূলত ছেলে বীরের জন্মদিনের কারণেই অনেকদিন পর শাকিবের বাসায় দেখা গেছে বুবলীকে।  এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।