দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরণের প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২ টায়। এদিকে আগামীকালেকই অনুিষ্ঠত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী থাকলেও প্রতিদ্বন্ধীতা করার মত নির্বাচনী মাঠে নৌকার বিরোধী কোন প্রার্থী নেই। বলতে গেলে এই আসনে নৌকায় সহজ জয়ের পথে নৌকার হেভিওয়েট প্রার্থী জাবেদ।
অপরদিকে, উপজেলা প্রশাসন থেকে শান্তিপূর্ণ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইশতিয়াক ইমন।
নির্বাচন অফিস সূত্রে, আনোয়ারায় পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ১১৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৪৯০ জন। কর্ণফুলীতে পুরুষ ভোটার ৬৭ হাজার ১২৬ জন ও মহিলা ভোটার ৫৯ হাজার ১৩১ জন। দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।
আনোয়ারায় ভোটকেন্দ্র ৭২ টি, কর্ণফুলীতে ৪৬টি, মোট দুই উপজেলায় ১১৮টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ করা হয়েছে। আনোয়ারায় ভোটকক্ষ ৪৮৪টি, কর্ণফুলীতে ২৬৮টি, মোট ৭৫২টি কক্ষ রয়েছে। আনোয়ারায় প্রিসাইডিং অফিসার ৭২ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৫৩৩ জন, ১ হাজার ৬৬ জন পুলিং এর দায়িত্ব পালন করবেন।
এছাড়াও এই দুই উপজেলায় ৫জন নির্বাহী ম্যাজিষ্টেট, ৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন সেনাবাহিনী, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইশতিয়াক ইমন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য যে এই আসনটিতে নৌকা প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী সাথে প্রতিদ্বন্ধীতায় আছেন জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে আবদুর রব চৌধুরী টিপু, বাংলাশে ইসলামী ফ্রন্ট (মোমবাতি) থেকে মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) থেকে সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন(বটগাছ) থেকে মৌলবি রশিদুল হক, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) থেকে মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ এছাড়াও বাংলাশে সুপ্রিম পার্টি (একতারা) থেকে মোহাম্মদ মঈন উদ্দীন।