নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই ওসি বদলের সিদ্ধান্ত নিয়েছে ইসি: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন প্রভাবিত হতে পারে, এ কারণেই সব থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর খামারবাড়িতে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে আজ রোববার সকালে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি। শুনছি বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী শুনছি বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তি‌নি। স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। মন্ত্রী বলেন, নাশকতাকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি। এর আগে, গত শুক্রবার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চায় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো পৃথক চিঠিতে ইসির এ সিদ্ধান্তের কথা জানানো হয়।