সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে সকাল ৯ টার দিকে রাজধানীর আরামবাগে একটি বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও মহানগর উওর ও দক্ষিণ ছাত্রদলের নেতা কর্মীরা ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত এক দফা’র দাবী , ঘোষিত নির্বাচন তফসিল বাতিলের দাবী হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু , যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রনি’র নেতৃত্বে আরামবাগে এ টি এন্ড টি কলেজের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলো ঢাকা মহানগর উওরের ছাত্রনেতা হাসান, মিরাজ এবং মহানগর দক্ষিণের ছাত্রনেতা রাজ পারভেজ , গাজীপুর শ্রীপুর পৌরসভার যুগ্ম আহবায়ক সুমন উপস্হিত ছিলেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল টি শেষ হয়।
এ সময় নেতা কর্মীদের হরতালের সমর্থনে,নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল প্রত্যাখান ও সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।