জাপার মনোনয়ন পেলেন না মসিউর রহমান রাঙ্গা ও রুস্তম আলী ফরাজি

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সোমবার বিকালে প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। তালিকায় দেখা যায়, রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে নির্বাচিত হন মসিউর রহমান রাঙ্গা বাদ পড়েছেন। তার নাম তালিকায় রাখা হয়নি। রাঙ্গার মতোই বাদ পড়ার তালিকায় রয়েছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি। তার পরিবর্তে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে মোশরেকুল আলম রবি। উল্লেখ্য, জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং চোয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বে রওশন পক্ষে অবস্থান নিয়ে গত বছর আলোচনায় আসেন মসিউর রহমান রাঙ্গা। এরই পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের। রাঙ্গার পক্ষ থেকে মনোনয়ন ফরম আনতে গেলে মনোনয়ন ফরম দেওয়া হয়নি।