কক্সবাজারের চকরিয়ায় আচমকা মোটরসাইকেল যোগে এসে যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেছে একদল দুর্বৃত্তরা। এসময় তারা গাড়ির চালককেও মারধর করেছে তারা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর এলাকার চিরিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেল যোগে কিছু যুবক এসে গাড়িটি ভাংচুর করে, মোটরসাইকেল নিয়ে চলে যায়। ওইসময় তাদের কেউ শনাক্ত করতে পারে নি।
খবর শুনে ঘটনাস্থলে আসেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান,সহকারী কমিশনার ভূমি মো:রাহাতউজ্জান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমরা তাদরে শনাক্ত করার চেষ্টা করছি।