রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনে যান তিনি। এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।