নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের শান্তি সমাবেশ

বিএনপির নাশকতা, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়। এর আগে আ’লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এম জাফরুল্লাহ চৌধুরী।

বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুল মাবুদ, মো. নাসির, তপন দাস, মো.আদনান আব্বাস, মোহাম্মদ সেলিম, মো.হারুনুর রশিদ, নটরাজ দাশগুপ্ত, মোহাম্মদ বেলাল, মো. জামিল, মো. শাহাব উদ্দিন, মোহাম্মদ সিরাজ, সুমন নাগ, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ সুমন, আরিফ শেখ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির হোসেন, সাকিব, মোহাম্মদ মেহেদী, মোঃ দুলাল, বাবুল দাস, অংকুর কান্তি পাল, জয় দাস, মোহাম্মদ আফসার।

সমাবেশে আলী আকবর বলেন, বিএনপি জামাত নাশকতা রাজপথে প্রতিহত করব আমরা। সাধারণ জনগণের জান মাল নিরাপত্তার জন্য আমরা রাজপথে আছি।