চা-পানি ফ্রী পাওয়া যাবে শামীম ওসমানের সমাবেশে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ১৬ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। সমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের জন্য মঞ্চের দুই পাশে ফ্রী চা ও খাবার পানির দোকানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শামীম ওসমান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শহরের রাইফেল ক্লাবে মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, সমাবেশে এসে এদেক ওদিক চলে যায়। চায়ের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করতে হয় কর্মীদের। এতে সমাবেশ সুন্দর হয় না। তাই সমাবেশের দিন মঞ্চের দুই পাশে চায়ের দোকান ও পানির দোকান থাকবে। সেখানে ফ্রীতে চা ও পানি পাবে কর্মীরা।তিনি আরও বলেন, কেউ চা পানি খেয়ে টাকা দিবেন না। স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের দায়িত্ব থাকবে। তারা দেখবে চা পানির জন্য কর্মীদের কাছ থেকে কেউ যেন টাকা না নেয়।