ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে পৌঁছেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সম্প্রতি ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে।
সোমবার বেলা ১২টার দিকে ডিএমপি কার্যালয়ে আগে প্রবেশ করেন সাদ্দাম। পরে ইনান বৈঠকে যোগ দেন।