নারায়ণগঞ্জে সমাবেশ করার ঘোষণা দিলেন শামীম ওসমান

আগামী ১৬ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন তিনি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শামীম ওসমান বলেন, সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দিবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল আছে থাকবে। বিএনপি খালি বলে পুলিশ ছাড়া আসতে, আমি বলি পুলিশকে, আপনারা সব তাদের সঙ্গে থাকেন, তাঁদের জন্য আমরাই যথেষ্ট।তিনি আরও বলেন, আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন, আমরা এমন আওয়াজ তুলব, যা সারাদেশে ছড়িয়ে পড়বে। সেদিন আমি মন্ত্রীকে দাওয়াত করব আশা করি কোনো ব্যস্ততা না থাকলে উনি উপস্থিত থাকবেন। নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এ মাসে আর ২০ দিন, অক্টোবরে আর ৩০ দিন এরপর নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা। তখন সবাই সমান। আপাতত আসুন আমরা সবাই এক থাকি।এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।