যেকোনো সময় নাশকতা করতে পারে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালের মতো যেকোনো সময় নাশকতা করতে পারে।  সেমময় দলটি শুধু মানুষ নয় পশুও হত্যা করেছিল।  এবারও তেমন আশঙ্কা রয়েছে।

সোমবার (১৪ আগস্ট)রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় আয়োজিত ‘জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছে।  মানুষ নয় পশুও হত্যা করেছে তারা।  তার আবারও নাশকতা করে পারে।  এ দেশের জনগণ তাদের এমন কাজ মেনে নেবে না।  বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না। ’

জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।  তাদের নির্মূল করা হচ্ছে।  সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন- এখনো কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয়ায় তাদেরকে নির্মূল করছে আইনশৃঙ্খলা বাহিনী। ’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।